মুম্বাইয়ে দেয়াল ধসে নারীসহ ১৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আজ মঙ্গলবার সকালে নারীসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। মৌসুমি প্রবল বর্ষণের কারণে একটি দেয়াল ধসে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এএফপি’র।
মুম্বাইয়ের স্থানীয় কর্তৃপক্ষের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মুখপাত্র তানাজি কাম্বলি এএফপি’কে বলেন, রাত দুইটার দিকে (গ্রিনিচ মান সময় সোমবার ২০৩০ টা) একটি বস্তির অবকাঠামো ভেঙ্গে পড়ায় অপর ৬৯ জন আহত হয়েছে।
তিনি জানান, লাগাতার দ্বিতীয় দিনের মতো প্রবল বর্ষণের ফলে উপকূললীয় এলাকার প্রায় ২ কোটি মানুষ বন্যা কবলিত হয়ে পড়ার পর এ মর্মান্তিক ঘটনা ঘটলো।
এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে এবং সকল বাসিন্দাকে ঘরবাড়ির অভ্যন্তরে থাকার পরামর্শ দিয়েছে। স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে মুম্বাইয়ের প্রধান বিমানবন্দর থেকে অনেক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে।
রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত মুম্বাইয়ের বিস্তৃত এলাকায় প্রায় ১শ’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে মুম্বাইয়ের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
উদ্ধারকর্মীরা যেখানে দেয়াল ধসে পড়েছে সেখানে এবং মুম্বাইয়ের উত্তরাঞ্চলের যে বস্তিতে অবকাঠামো ভেঙ্গে পড়েছে সেখানে জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











