মুম্বাইয়ে বস্তিতে ছড়িয়ে পড়ছে করোনা, বিপর্যয়ের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের বহু দেশের মত ভারতেও ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে এটি। প্রথমে প্রবাসী ও বিদেশিদের মধ্যে এটি সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে স্থানীয় জনগণের মাঝেও। ফলে সেখানে দেখা দিয়েছে চরম আতঙ্ক। তবে এই আতঙ্ককে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আরেক তথ্য।
দেশটির সংবাদমাধ্যমগুলোতে সম্প্রতি প্রকাশিত এই তথ্যে জানানো হয়েছে যে, প্রাণঘাতী এই মহামারি করোনা ছড়িয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের বস্তিগুলোতে।
এরই মধ্যে মুম্বায়ের এ বস্তিগুলোতে সাতজন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।
মুম্বাইয়ের এ বস্তিগুলোতে একটা ১০ ফুট বাই ৮ ফুট ঘরে ৬-৭ জন মানুষ বাস করেন। বস্তিগুলোতে এ রকম পরপর ২ হাজার থেকে আড়াই হাজার ঘর রয়েছে এক একটি বস্তিতে। প্রতি ২০০ পরিবার পিছু একটি সাধারণ শৌচাগার।
এদিকে মুম্বাইয়ের কালিমবার জামবালিপাড়া বস্তিতে ৩৭ বছরের এক যুবকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। প্রায় ৮০০ পরিবারের বাস এবং তাদের জন্য বরাদ্দ মাত্র কয়েকটি শৌচাগার। আক্রান্ত যুবক বিদেশ থেকে ফিরেছেন কিছুদিন আগে।
বিমানবন্দরে তার পরীক্ষায় কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। পরবর্তীসময়ে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে তার চিকিৎসা কস্তুরবা হাসপাতালে চলছে। ওই বস্তিতে আর কেউ করোনাতে আক্রান্ত কিনা তা জানার জন্য পরীক্ষা চালাচ্ছে প্রশাসন।
ফলে এখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা কী সম্ভব নয়, বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা যদি একবার করোনা কোনোভাবে এ বস্তিগুলোতে থাবা বসাতে পারে তবে ভারত করোনার তৃতীয় দফা সংক্রমণের পর্যায়ে প্রবেশ করে যাবে।
এরইমধ্যে সংক্রমন রুখতে লকডাউনের পাশাপাশি কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব যাতে না হয় তার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











