ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১২:৩১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

মুম্বাইয়ে ভারী বর্ষণে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের বন্দরনগরী মুম্বাইয়ে টানা বৃষ্টিপাতে মঙ্গলবার ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত দুদিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। খবর এনডিটিভি।

এদিকে বৃষ্টির কারণে রানওয়ে থেকে একটি উড়োজাহাজ ছিটকে পড়ায় ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

এ ছাড়া বহু ট্রেনের শিডিউল পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে। বৃষ্টির কারণে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার মুম্বাইয়ের কাছের একটি এলাকায় শুধু ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারারাত ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে পরবর্তী ২৪-৪৮ ঘণ্টা পর্যন্ত মুম্বাই ও আশপাশের নিম্নাঞ্চলে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।

ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানায়, ৩-৫ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে ২০০ মিলিমিটারের মতো বৃষ্টি ঝরতে পারে প্রতিদিন।

-জেডসি