ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৬:৩০:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

মৃত্যুদণ্ড থেকে বাঁচতে নাম-ঠিকানা পরিবর্তন করতেন শিউলী

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৃত্যুদণ্ডের সাজা থেকে বাঁচতে নিজের নাম, বাবার নাম ও ঠিকানা পরিবর্তন করে রাজধানীর বিভিন্ন স্থানে বসবাস করছিলেন মোসা. সালেহা খাতুন শিউলী ওরফে মোসা. শিলা (৪৯)। পাঁচ বছর ধরে আত্মগোপন করে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বারনটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিসি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মো. জসীম উদ্দীন মোল্লা।  

তিনি বলেন, আসামি সালেহা খাতুন শিউলী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার কারণে স্বামী মো. মহসিনকে বাসার মধ্যে শ্বাসরোধে হত্যা করেন।

পরবর্তীতে লিঙ্গ কর্তন করে মৃত্যু নিশ্চিত করেন। মরদেহটি সিএনজিতে করে নিয়ে অন্য স্থানে ফেলে আসেন। এ মামলায় তার মৃত্যুদণ্ড হয়।  

তিনি আরও বলেন, আসামি মৃত্যুদণ্ডের সাজা থেকে বাঁচতে নিজের নাম, বাবার নাম ও ঠিকানা পরিবর্তন করে আসছিলেন। তার আসল নাম হচ্ছে সালেহা খাতুন শিউলী। সে এখন শিলা নাম ধারণ করে ছিলেন। পাঁচ বছর ধরে আত্মগোপন করে ছিলেন তিনি। গত দুই মাস ধরে তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আসামিকে গ্রেফতার করা হয়। আসামি শিউলীকে আদালতে পাঠানো হয়েছে।