মেংকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে প্রক্রিয়া শুরু করেছে কানাডা।
দেশটির বিচার মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে ডিসেম্বরে ভ্যাঙ্কুবার বিমানবন্দর থেকে আটক মেংকে বহিসমর্পণ করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত জানতে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা লংঘনের সঙ্গে যুক্ত প্রতারণার দায়ে মার্কিন আদালতে মেংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আছে, জানিয়েছে বিবিসি।
কানাডার আদালতে চীনা এ শীর্ষ নির্বাহীর হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হতে কয়েক মাস এমনকী বছরও লেগে যেতে পারে।
মামলার শুনানিতে মেংকে হস্তান্তরের যৌক্তিকতা বিচারকের মনঃপুত হলে তিনি বহিঃসমর্পণ প্রক্রিয়ায় অনুমোদন দিতে পারেন।
আদালত অনুমতি দিলে হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তার (সিএফও) হস্তান্তর বিষয়ক সিদ্ধান্তের ভার চলে যাবে বিচার মন্ত্রীর কাছে। তিনি চাইলে মেংয়ের বহিঃসমর্পণ আটকেও দিতে পারেন।
“বহিঃসমর্পণের শুনানিতে কারও বিচার হয় না, তিনি দোষী কি নিষ্পাপ তাও ঠিক হয় না। অন্য কোনো দেশে বিচারের মুখোমুখি হওয়া ব্যক্তিকে হস্তান্তরের আগে কানাডার আদালতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে হয়,” জানিয়েছে কানাডার বিচার মন্ত্রণালয়।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মেংকে হস্তান্তরে কানাডার কাছে অনুরোধ জানায়; এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত জানাতে বিচার মন্ত্রণালয়ের হাতে শুক্রবার পর্যন্তই সময় ছিল।
টেলিকম জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ দুই ডজনের মতো অভিযোগ এনেছে; হুয়াওয়ে এবং মেং শুরু থেকেই এই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।
“আমাদের মক্কেল নিজেকে নিষ্পাপ দাবি করছেন এবং কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন। যে কারণে যুক্তরাষ্ট্রে বিচার ও বহিঃসমর্পণের এ বিষয়টি আদতে আইনি প্রক্রিয়ার অপব্যবহার হিসেবেই পরিগণিত হচ্ছে,” বলেছেন তার আইনজীবীরা।
জামিনে থাকা মেংকে বুধবার ব্রিটিশ কলাম্বিয়ার আদালতে হাজিরা দিতে হবে। একইসময়ে তার বহিঃসমর্পণ বিষয়ক শুনানিও শুরু হওয়ার কথা।
চীনা এ শীর্ষ নির্বাহীর বহিঃসমর্পণ নিয়ে বেইজিং ও অটোয়ার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। মেংকে গ্রেপ্তারের পর চীন কানাডার সাবেক কূটনীতিক মাইকেল করভিগ ও ব্যবসায়ী স্পেভরকে আটক করে। হুয়াওয়ে সিএফওর ‘পাল্টায়’ এ দুইজনকে আটক করা হয়েছে বলেও ধারণা অনেকের।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











