ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৯:৪২:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের অধিকাংশই অভিবাসনপ্রত্যাশী। 

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়ার জানিয়েছেন টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে এতো মানুষের প্রাণহানি ঘটে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সূত্র: বিবিসি