মেক্সিকোতে সরকারি সংখ্যার চেয়ে কোভিডে মৃত্যু ৩৫ ভাগ বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
মেক্সিকোতে ২০২০ সালে মহামারি করোনাভাইরাসে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা সংখ্যার চেয়ে ৩৫ শতাংশ বেশি। বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
আইএনইজিআই প্রেসিডেন্ট জুলিও সান্তায়েলা টুইট বার্তায় জানান, প্রশাসনিক রেকর্ডের ওপর ভিত্তি করে তৈরি করা প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মেক্সিকোতে কভিড-১৯ রোগে দুই লাখ এক হাজার ১৬৩ জন প্রাণ হারিয়েছে।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি করা পরিসংখ্যানে এক লাখ ৪৮ হাজার ৬২৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১২ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ মেক্সিকোতে এ পর্যন্ত করোনাভাইরাসে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ।
খবরে বলা হয়, মেক্সিকোতে একেবারে সীমিত পরিসরে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।
এর আগে সরকারি কর্মকর্তারা করোনাভাইরাসে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে স্বীকার করেন।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান কেবলমাত্র বিভিন্ন হাসপাতালে নিহতদের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অপরদিকে পরিসংখ্যান সংস্থা একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার এবং হাসপাতালের বাইরের মৃতের সংখ্যা যোগ করে তাদের পরিসংখ্যান তৈরি করে।
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক











