ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৬:২৫:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

মেক্সিকোর নাইটক্লাবে হামলা, ৮ নারীসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মেক্সিকোর একটি নাইটক্লাবে মোলোটভ ককটেল হামলায় ৮ নারীসহ অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতের দিকে দেশটির ভেরাক্রুজ শহরের কোটজাকোয়ালকোসের ক্যাবলো ব্লাঙ্কো বারে ককটেল বোমা হামলায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

হামলার পরে তোলা বারটির ভেতরের একটি ছবিতে আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। স্থানীয় প্রসিকিউটর অফিস অপরাধ তদন্তের জন্য প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেলের জাতীয় কার্যালয়ের সহায়তা চেয়েছে। কোটজাকোয়ালকোস মেক্সিকো উপসাগরের একটি বন্দর নগরী।

প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল এর কার্যালয় সমস্ত প্রয়োজনীয় তদন্তমূলক কাজ করবে। প্রথমত, ঘটনাটি কোনও বিদ্বেষমূলক হামলা কিনা তা খতিয়ে দেখা, যদি তাই হয় তাহলে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। এজন্য সমস্ত মানবিক, প্রযুক্তিগত 'প্রয়োজনীয় প্রয়োজনীয় পদক্ষেপ' গ্রহণ করা। সূত্র: ডেইলি মিরর।

-জেডসি