ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২১:০৫:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

মেক্সিকোর মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

মেক্সিকোর মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেফতার

মেক্সিকোর মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেফতার

মার্কিন কর্তৃপক্ষ গতকাল সোমবার মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যানের স্ত্রীকে গ্রেফতার করেছে। মাদক পাচার করার অভিযোগে ওয়াশিংটনের বাইরের একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

এ বিভাগ জানায়, ৩১ বছর বয়সী ইমা কোরোনাল আইজপুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আমদানির জন্য কোকেন, হেরোইন ও মারিজুয়ানা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মেক্সিকোর কুখ্যাত মাদক চোরাকারবারি গ্রুপের অন্যতম সিনালোয়া কার্টেলের নেতাে এই গুজম্যান।

আদালতে মামলার বিবরণীতে বলা হয়, এল চাপো যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক সরবরাহ পরিচালনা করেন এবং তাকে অতিক্রম করা ব্যক্তিদের হত্যায় তার হাত রয়েছে।

বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। পরে বিচারে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। এ মাদক সম্রাটকে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দু’বছর পর এ সাজা ঘোষণা করা হয়।