মেক্সিকোয় সাংবাদিক হত্যা: আ. অপরাধ আদালতের প্রতি তদন্তের আবেদন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোতে ১শ দুইজন সাংবাদিক হত্যার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটি মঙ্গলবার এতথ্য জানায়।
তারা এইসব হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গণমাধ্যম কর্মীদের অধিকার নিয়ে কার্মরত সংগঠনটি বলেছে, এই সময়ের মধ্যে আরো ১৪ সাংবাদিক নিখোঁজ হয়েছেন।দুষ্কৃতকারীরা সংবাদপত্রকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স হেগ ভিত্তিক এই আদালতের কাছে সাংবাদিক হত্যা ও অপহরণের তদন্ত করার আহ্বান জানিয়েছে।
আদালতটি সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অপরাধগুলোর তদন্ত করে থাকে।
সংগঠনের মহাসচিব ক্রিস্টোফার ডেলোইরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই মানবতাবিরোধী অপরাধ বিশেষ শ্রেণীর বেসামরিক মানুষ, সাংবাদিকদের লক্ষ্য করে করা হয়।’
তিনি এই অপরাধে ‘স্পষ্টভাবে সহায়তার জন্য’ কর্তৃপক্ষকে দায়ি করেছেন। ফিলিপ কালডেরোন (২০০৬-২০১২) ও এনরিক পেনা নেইতোর (২০১২-২০১৮) আমলে এই হত্যাকা-গুলো ঘটে।
মেক্সিকোয় সাংবাদিক হত্যার সঙ্গে দেশটির শক্তিশালী মাদক চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিকদের সম্পৃক্ততা রয়েছে।এসব হত্যাকাণ্ডের অধিকাংশেরই বিচার হয় না।
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ











