মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠানে যা থাকছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দেশের সর্ববৃহৎ প্রকল্প মেট্রোরেল আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন করা হবে। শুরুতে রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের মাধ্যমে আগারগাঁও অংশে চলাচলে জন্য খুলে দেওয়া হবে।
ইতোমধ্যে মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি চূড়ান্ত করেছে নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সূচি অনুযায়ী, বুধবার বেলা ১১টায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রোরেল উদ্বোধনের জন্য উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উদ্বোধনী ফলকের প্রতিরূপ জনসম্মুখে উন্মোচন করবেন তিনি।
উদ্বোধন শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়ে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিকে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ৯টি স্টেশনের মধ্যে তিনটিতে (দিয়াবাড়ি, পল্লবী ও আগারগাঁও) যাত্রী ওঠানামা করবে।
মেট্রোলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, জনবল সংকট ও অপ্রতুল প্রস্তুতির কারণে আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফা বিরতি দিয়ে ট্রেন চলাচল করবে। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর ভোর সাড়ে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সাড়ে তিন মিনিট অন্তর চলবে ট্রেন।
উল্লেখ্য, সরকার মেট্রোরেলের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০১৩ সালের ৩ জুন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রতিষ্ঠা করে।
২০১৬ সালের ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথম মেট্রোরেলের লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬টি স্টেশন ও ২৪টি ট্রেনের মাধ্যমে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
২০২৪ সালে এমআরটি-৬ লাইন মতিঝিল পর্যন্ত চালুর পর পিক আওয়ারে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৪ লাখ ৮৩ হাজার যাত্রী হবে বলে সমীক্ষায় বলা হয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











