মেট্রোরেলের টিকিট মেশিনে আজও জটিলতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা মেট্রোরেল সবার জন্য খুলে দেয়ার দ্বিতীয় দিনেও স্টেশনগুলোতে রয়েছে রাজধানীবাসীর উপচে পড়া ভিড়।শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ান অনেকে। সবার চোখেমুখেই ছিল আনন্দ-উচ্ছ্বাসের ছটা।
তবে দ্বিতীয় দিনেও রাজধানীর আগারগাঁও স্টেশনে মেশিন বিকল হয়ে পড়ায় টিকিট কাটায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এছাড়া মূল প্ল্যাটফর্মে প্রবেশেও টিকিট কাজ না করার অভিযোগ করেছেন কেউ কেউ।
তবে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নতুন হওয়ায় অভ্যস্ত হতে সময় লাগছে। এসব জটিলতা পেরিয়ে ট্রেনে চড়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা।
মেট্রোরেলের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন জানান, এখন আমরা সীমিত পরিসরে চালু করেছি। এরপরও এখন দর্শনার্থী অনেক বেশি। সবাই একসঙ্গে প্ল্যাটফর্মে ঢুকলে সমস্যার সৃষ্টি হবে। প্রথম প্রথম মানুষের একটু ভিড়তো থাকবেই। নতুন এ গণপরিবহনে অভ্যস্ত হতে একটু সময় লাগবে।
এদিকে টিকিট কেনার পর প্ল্যাটফর্ম ও ট্রেনের প্রবেশের বিষয়টি বুঝতেও সময় লাগছে যাত্রীদের। এখানে সবকিছুই (নিয়ম) নতুন হওয়ায় সাধারণ মানুষের বুঝতে সময় লাগছে। স্কাউট সদস্য ও নিরপত্তা কর্মীদেরও সাধারণ মানুষকে বিষয়টি বুঝিয়ে দিতে বেগ পেতে হচ্ছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











