মেরিলিন মনরোর জন্মশতবর্ষে উৎসবের আমেজে হলিউড
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১ জুন ২০২৬ সোমবার
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও মডেল মেরিলিন মনরো
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও মডেল মেরিলিন মনরোর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র অঙ্গন। ১৯২৬ সালের ১ জুন জন্ম নেওয়া এই তারকার ১০০তম জন্মদিন ঘিরে হলিউডজুড়ে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী, স্মরণানুষ্ঠান ও নিলামের আয়োজন।
আজ রোববার তার শততম জন্মদিন উপলক্ষে হলিউডের ঐতিহাসিক চাইনিজ থিয়েটারে ভক্তরা একসঙ্গে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাবেন। সেই সঙ্গে হলিউডের সোনালি যুগের অন্যতম প্রতীক হিসেবে সেখানে রাখা হবে ১০০টি গোলাপ ও একটি বিশেষ জন্মদিনের কেক। আয়োজকদের আশা, এ আয়োজন দেখতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক হলিউডে ভিড় করবেন।
এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়ামে শুরু হয়েছে ‘মেরিলিন মনরো: হলিউড আইকন’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। এতে তার অভিনয়জীবনের উত্থান, খ্যাতির শিখরে পৌঁছানোর গল্প এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে দর্শকদের জন্য রাখা হয়েছে তার ব্যবহৃত পোশাক, ব্যক্তিগত সামগ্রী ও বিরল স্মারক।
মেরিলিন মনরো ১৯৫০-এর দশকে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। ‘দ্য অ্যাসফল্ট জাঙ্গল’, ‘নায়াগ্রা’, ‘দ্য সেভেন ইয়ার ইচ’, ‘সাম লাইক ইট হট’ এবং ‘দ্য মিসফিটস’-এর মতো চলচ্চিত্র তাকে হলিউডের চিরন্তন আইকনে পরিণত করে। তবে খ্যাতির মধ্যগগনেই ১৯৬২ সালের ৫ আগস্ট, মাত্র ৩৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ৪ জুন ‘মেরিলিন’স ১০০থ’ শিরোনামে একটি বিশেষ নিলামের আয়োজন করা হয়েছে। সেখানে তার ব্যবহৃত প্রায় ২০০টি স্মারক, অপ্রকাশিত ছবি, হাতে লেখা রেসিপি, অসমাপ্ত চলচ্চিত্র ‘সামথিং’স গট টু গিভ’-এর দুর্লভ উপকরণ এবং ব্যক্তিগত প্রসাধনী সামগ্রী নিলামে তোলা হবে।
মৃত্যুর ছয় দশকেরও বেশি সময় পরও মেরিলিন মনরোর জনপ্রিয়তা ও আবেদন অটুট। জন্মশতবার্ষিকীর আয়োজন যেন আবারও স্মরণ করিয়ে দিচ্ছে—হলিউডের আকাশে তার উজ্জ্বল উপস্থিতি আজও ম্লান হয়নি।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন









