মেসি-নেইমারের বিপক্ষে অধিনায়ক রোনালদো
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আরও একবার মেসিদের বিপক্ষে মাঠে অধিনায়কত্ব করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদির শীর্ষ দুই ফুটবল ক্লাব আল-হিলাল ও আল-নাসেরের সম্মিলিত দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মেসির বর্তমান ক্লাব পিএসজি। আর এই দুই মহাতারকার ম্যাচে ঘিরে উম্মাদনা ফুটবলবিশ্বে।
মেসি-নেইমার-এমবাপ্পেকে সামলাতে দলের কম্বিনেশন কেমন হবে তা এখনো ঠিক হয়নি। শুধু সিদ্ধান্ত হয়েছে অধিনায়কের। সোমবার টুইট করে এ কথা জানান, জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ। রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেয়ার একটি ভিডিও পোস্ট করেন তিনি।
২০২২ বিশ্বকাপের পর প্রায় ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেন রোনালদো। কিন্তু এখনও ক্লাবটির জার্সিতে মাঠে নামা হয়নি তার। কারণ বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগে খেলার সময় প্রতিপক্ষ (এভারটন) দলের এক সমর্থকের মোবাইল ফোন ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে আল নাসেরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন ২২ জানুয়ারি ‘ইত্তিফাকের’ বিরুদ্ধে।
মেসি-রোনালদোর এই ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা হবে আকাশচুম্বি। নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে এরই মধ্যে এই গোল্ডেন টিকিটের জন্য সর্বোচ্চ দাম হাঁকিয়েছেন একজন সৌদি ব্যবসায়ী। ২৭ কোটি ৬৫ লাখ টাকা দাম হাকিয়ে শীর্ষ বিডার তিনি। তবে ধারণা করা হচ্ছে, ১৭ জানুয়ারি নিলাম বন্ধ হওয়ার আগে টিকিটের দাম আরও বেড়ে যাবে। শুরুতে যার ভিত্তি মূল্য ছিলো ৫ কোটি ৫৩ লাখ।
সবশেষ দুজনের দেখা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে মেসির বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল ইউভেন্তুস। ইতালিয়ান দলটির হয়ে রোনালদো করেছিলেন জোড়া গোল।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



