মেসিদের ম্যাচের টিকিট শেষ ১০ মিনিটেই
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কাতার বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতি বিপুল উন্মাদনা বিশ্ববাসী দেখেছিল। সেখানে আকাশী-নীল জার্সিধারীরা সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মাধ্যমে সেই উৎসাহ-উদ্দীপনার পূর্ণতা পেয়েছে। এরপর মেসিদের ম্যাচে আরও আগ্রহ বেড়েছে দর্শকদের। সরাসরি বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখতে এবার জোয়ার এসে ভীড়েছে এশিয়ায়। আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আকাশচুম্বী দাম নিয়ে শুরুতে সমালোচনা চললেও, প্রথম দফায় ছাড়ার ১০ মিনিটের মাঝেই শেষ ম্যাচের টিকিট।
দেশটির সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে'র প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথম দফায় ছাড়া টিকিট মাত্র ১০ মিনিটেই শেষ হওয়ার কথা জানালেও, ঠিক কী পরিমাণ টিকিট ছাড়া হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি তারা।
জানা গেছে, ফিফা উইন্ডোতে হতে যাওয়া আর্জেন্টিনার প্রথম ম্যাচটি হবে বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে। প্রায় ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথমে টিকিটের মূল্য ঘোষণা করতেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮,৭৫৩ টাকা (৮২ ডলার) থেকে সর্বোচ্চ ৭২,৫৮৭ টাকা (৬৮০ ডলার) পর্যন্ত খরচ করতে হবে। চীনা মুদ্রায় যা সর্বনিম্ন ৫৮০ ইউয়ান থেকে সর্বোচ্চ ৪৮০০ ইউয়ান পর্যন্ত। আগামী ৫ ও ৮ জুন দুই ধাপে টিকিট বিক্রির কথা জানিয়েছেন আয়োজকরা। তবে টিকিটের বাড়তি দাম নিয়ে অসন্তুষ্ট ফুটবল অনুরাগীরা তখন সমালোচনায় সরব হয়ে ওঠেন।
দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে (টিকটকের মতো) আয়োজকদের অফিসিয়াল অ্যাকাউন্টে গিয়ে এক চীনা ভক্ত লিখেছেন, ‘আমি আপনাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ করছি।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘৪৮০০ ইউয়ানের বিনিময়ে কি খেলার সময় মেসি আমাদেরকে তার পিঠে চড়াবে?’
সেই হিসেবে ধারণা করা হয়েছিল এই ম্যাচ থেকে দর্শকেরা হয়তো মুখ ফিরিয়ে নেবেন। তবে প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর এই পাল্টে যেতে থাকে পরিস্থিতি। অল্প সময়েই শেষ টিকিট। আগামী বৃহস্পতিবার (৮ জুন) দ্বিতীয় দফায় এই ম্যাচের টিকিট ছাড়া হবে। বেইজিংয়ে আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট হস্তান্তরযোগ্য নয়। টিকিটের সঙ্গে ক্রেতার ফটো আইডিও সংযুক্ত করে দেওয়া হচ্ছে। এরপরও চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি দামের টিকিট বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় কেনার প্রস্তাব উঠেছে।
কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কিরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে এবার তারা অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে। ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জয়ের মঞ্চেও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলেন মেসিরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশ্য আকাশী-নীল জার্সিধারীরা জয় পেয়েছিল।
আসন্ন ম্যাচ দুটির জন্য ইতোমধ্যে মেসিকে অধিনায়ক রেখে ২৭ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। ঘোষিত দলে যেমন কয়েকটি চমক আছে, তেমনি রয়েছে কয়েকজন পরিচিত মুখের অনুপস্থিতিও। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে মেসিদের পরবর্তী ম্যাচটি হবে জাকার্তায়।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




