মেসির বিদায় উপলক্ষে পিএসজির বর্ণিল আয়োজন
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ৪ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
জমকালো আতশবাজি আর বর্ণিল আয়োজনে আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসিকে বিদায় জানাল পিএসজি। যদিও বিদায়ী ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক।
শনিবার (৩ জুন) লিগ ওয়ানে চলতি মৌসুমের শেষ ম্যাচে ক্লেমন্তের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। নিজেদের ক্লাবের হারের দিনে মেসির সঙ্গে ফ্রান্সকে বিদায় বলেছেন সার্জিও রামোস।
পার্ক দে প্রিন্সেসের অম্ল-মধুর অনেক স্মৃতি সঙ্গী হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রূপকারের সঙ্গে। দুই বছর আগে যখন ফ্রান্সে এসেছিলেন, তখন বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি জানালায় হাসিমুখগুলো উন্মুখ হয়েছিল আর্জেন্টাইন তারকাকে এক ঝলক দেখার আশায়।
এবার সেই তারকার বিদায়ী ম্যাচটিতে কানায় কানায় ভরে ওঠে দর্শকে। বিদায়বেলায় মেসি মাঠে নামলেন। সঙ্গে আদরের তিন সন্তান। পরম মমতায় বাবাকে আগলে রাখলেন থিয়াগো, ম্যাত্তেও ও চিরো।
শেষ ম্যাচের আগে পিএসজির দুর্ঘটনায় আহত গোলরক্ষক সার্জিও রিকোর জার্সি গায়ে জড়ান মেসি। এ দিন হাসিমুখেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন সতীর্থদের সঙ্গে। ক্লেমন্তের বিপক্ষে অবশ্য সেরা ছন্দে খুঁজে পাওয়া যায়নি মেসিকে।
রামোস, এমবাপ্পেরা গোল করলেও সুযোগ হারিয়েছেন বেশ কয়েকবার। ৪১, ৫৪ ও যোগ করা সময়ে অবিশ্বাস্য ভুলে গোলের নিশ্চিত সুযোগ হারিয়েছেন তারা। গ্যালারিতে তখন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও দেখা গেছে বিমর্ষ মুখে।
তবে জয়-পরাজয় ছাপিয়ে এদিন বেশির ভাগ সমর্থকের মুখেই ছিল মেসিবন্দনা। ভক্তদের আশা ভালো থেকো লিও। যেখানেই যাও রাজার মতোই শাসন করো ফুটবল দুনিয়া।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











