মেসে মিললো জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৫ বুধবার
নিহত প্রত্যাশা মজুমদার। ছবি: সংগৃহীত
রাজধানীর একটি মেস থেকে প্রত্যাশা মজুমদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেস থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রত্যাশা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম শহরে।
সহপাঠীরা জানান, নিহত প্রত্যাশা মজুমদারকে মেসের কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
প্রত্যাশার সহপাঠী তাকরিম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। এখনো আমরা বুঝতে পারছি না ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করলেন। তবে ধারণা করছি, প্রেমজনিত কারণে এমনটা হতে পারে।
জবি শিক্ষার্থী মারেফুল জানান, আমি নিচে নামছিলাম, তখন দেখি এক ছেলে মেয়েটিকে কোলে করে রিকশায় তুলছেন। পরে শুনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বা কেন ঘটনা ঘটেছে, সে বিষয়ে হয়তো ছেলেটিই ভালো বলতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক বলেন, আমরা মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে যাই। ধারণা করছি প্রেমজনিত কারণে আত্মহত্যা করতে পারেন। মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে সূত্রাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ছেলে-মেয়ে দুজনের মোবাইল জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে সূত্রাপুর থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ উজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী



