ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৭:০৭:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

মেয়র আইভীর শপথ বুধবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী আগামীকাল বুধবার শপথ গ্রহণ করবেন। এ নিয়ে তৃতীয়বারের মতো সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন আইভী।

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। গণভবন ও ওসমানী মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র ছাড়াও সাতাশট ওয়ার্ডের ২৭জন কাউন্সিলর ও ৯জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের চিঠি পাওয়ার কথা জানিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আল্লাহর দরবার লাখো শুকরিয়া যে আমরা শপথ নিতে যাচ্ছি। প্রধানমন্ত্রীকে অজস্র ধন্যবাদ এই করোনাকালীন সময়েও তিনি এত দ্রুত শপথ অনুষ্ঠানের জন্য সময় দিলেন। নারায়ণগঞ্জের জনগনের জন্য যাতে দ্রুত আমরা কাজে নেমে যেতে পারি তাই তিনি এত দ্রুত সময় দিলেন সন্দেহ নেই।

জানা গেছে, মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানটি গণভবনে অনুষ্ঠিত হবে। মেয়রকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে কাউন্সিলরদের শপথটি ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তাদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী।