ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১০:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

মেয়েকে কিডনি দিতে চান না বাবা-মা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

কাঞ্চন কুমারী এ বছর মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু সাফল্যের এই উচ্ছ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। কিডনি বিকল হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। প্রতিনিয়ত তাকে লড়তে হচ্ছে মৃত্যুর সঙ্গে। এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু তাকে সুস্থ করে তুলতে আগ্রহী নয় তার বাবা-মা। কাঞ্চন কুমারী মেয়ে বলেই তাকে কিডনি দিতে রাজি হচ্ছেন না তারা।

এই ঘটনা ঘটেছে ভারতের বিহারের শেখপুরা জেলায়। ভারতের ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান জানায়, পরিবারটি অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছে না। কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ অনেকটাই কমে যাবে যদি মেয়েটির বাবা-মায়ের মাঝে কেউ একজন তাকে কিডনি দেয়। কিন্তু মেয়েকে বাঁচানো না গেলেও তারা কিডনি দিতে রাজি নন।

কাঞ্চনের বাবা দেবেশ রায় যাদব বলেন, ‘কে তাকে কিডনি দেবে? সে তো মেয়ে।’ এমনকি মেয়ের মা পর্যন্ত তাকে কিডনি দিতে আগ্রহী নন।

অসুস্থ হওয়ার পরে কাঞ্চনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় কাঞ্চনের দুইটি কিডনিই বিকল হয়ে গেছে। তখন কিডনি স্থাপনের খরচ সম্পর্কে জানেন তার বাবা-মা। তারপরই তাকে আবার স্থানীয় হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়।

এমনকি বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর কাছে অনেকে চিকিৎসার খরচ বহনের আবেদন করে সাহায্য পেলেও সেখানেও আবেদন করেননি তারা।