ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মেয়েদের আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন মুম্বাই

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী আইপিএলের (ডব্লুপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুললো মুম্বাই ইন্ডিয়ানসের মেয়েরা। রোববার মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।
ফাইনালে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। তবে শুরুতে ব্যাট করতে নেমে ইসি ওংয়ের বোলিং তোপের মুখে পড়ে তারা।

৩৫ রানে হারিয়ে ফেলে তিন উইকেট। চতুর্থ উইকেটে মারিজানে ক্যাপকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক মেগ ল্যানিং (৩৫ রান)। তবে ৩৮ রানের এই জুটি ভাঙতেই আবারও বিপর্যয়ে পড়ে দিল্লি। ৭৯ রানের ভেতরই ৯ উইকেট তোলে নেয় মুম্বাই।
দিল্লি ঘুরে দাঁড়িয়ে লড়াই করার মতো একটা পুঁজি পায় শেষ উইকেটে শিখা পান্ডে ও রাধা যাদবের ৫২ রানের জুটিতে। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রানের অপরাজিত থাকেন শিখা। তার মতো ২৭ রানে অপরাজিত ছিলেন রাধাও। ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ঝোড়ো ইনিংসটি সাজান তিনি।  মুম্বাইয়ের হয়ে ওং ছাড়াও ৩ উইকেট নেন হেইলি ম্যাথিউস, দুটি শিকার করেন অ্যামেলিয়া কের।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। ২৩ রানের ভেতর বিদায় নেন দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও ইয়াস্তিকা ভাটিয়া। তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ন্যাট সিভার-ব্রান্ট। দুজনে মিলে যোগ মুম্বাইয়ের স্কোরবোর্ডে যোগ করেন ৭৪ রানের জুটি। তাই ধীরে হলেও শিরোপার পথে এগোনোর পথটা সহজ হয়ে যায় মুম্বাইয়ের জন্য। ৩৭ রান করা হারমানপ্রীতকে অবশ্য ফিরতে হয় রান আউটের শিকার হিয়ে।

তবে অ্যামেলিয়া কেরকে নিয়ে বাকিটা পথ অনায়াসে পাড়ি দেন ব্রান্ট। তাতে মুম্বাইও জয়ের বন্দরে পৌঁছায় তিন বল হাতে রেখে।  ৫৫ বলে ৭ চারে ৬০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ডানহাতি এই ব্যাটার।