মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে তালেবান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মার্চের শেষের দিকে আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলবে বলে জানিয়েছেন তালেবানের একজন শীর্ষ নেতা। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এপিকে জানান, আগামী ২১ মার্চ মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
যদিও আনুষ্ঠানিকভাবে নারীদের শিক্ষা নিষিদ্ধ করেনি তালেবান। কিন্তু আফগানিস্তানের কিছু অঞ্চলে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করার অভিযোগ আছে।
ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বেশির ভাগ অঞ্চলে সপ্তম শ্রেণির ঊর্ধ্বে মেয়েদের পড়াশোনার অনুমতি দেয়নি তালেবান।
নারীদের শিক্ষার জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই মন্তব্য করে তালেবান সরকারে মুখপাত্র মুজাহিদ বলেন, ‘আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি, যাতে স্কুল ও বিশ্ববিদ্যালয় খোলা যায়।’
তালেবান শিক্ষার বিরুদ্ধে নয় দাবি করে মুজাহিদ আরও বলেন, ‘অনেক প্রদেশে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আছে। কিন্তু কিছু জায়গায় তা বন্ধ আছে। অর্থনৈতিক সংকট এবং কাঠামোগত কারণে সমস্যা হচ্ছে। জনবহুল এলাকায় সমস্যা সমাধানের জন্য আমাদের নতুন পন্থা অবলম্বন করতে হবে।’
উল্লেখ্য, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র ১২টিতে সপ্তম শ্রেণির ঊর্ধ্বে মেয়েরা শ্রেণিকক্ষে পাঠ নিতে পারে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









