মেয়ের সঙ্গে ‘কিং’ নিয়ে আসছেন শাহরুখ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
বাবা শাহরুখ খানের সঙ্গে সুহানা খান। ছবি: সংগৃহীত
মেয়ে সুহানা খানের সঙ্গে অ্যাকশনে ভরপুর সিনেমা ‘কিং’ নিয়ে এবার আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। একটার পর একটা হিট সিনেমা উপহার দিয়েই চলেছেন এই সুপারস্টার। এ বছর মুক্তি পাওয়া কিং খানের দুইটি সিনেমা পাঠান এবং জওয়ান বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
ইতিমধ্যে শাহরুখ ও তার মেয়ে সুহানা খানের আগামী সিনেমার খবরও প্রকাশ্যে এসেছে। এবার সামনে এলো সুজয় ঘোষ পরিচালিত বাপ-বেটির অ্যাকশনে ভরপুর সে সিনেমার নাম।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ও সুহানা খানের আগামী সিনেমার নাম কিং। পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।
বাবা মেয়ের দারুণ সমীকরণ নাকি দেখা যাবে এই দুর্ধর্ষ অ্যাকশনে ভরপুর ছবিতে। অনেকেই ভেবেছিলেন তারা একসঙ্গে কোনও ইমোশনাল ছবিতে কাজ করবেন। কিন্তু শাহরুখ যে অ্যাকশনের ধারাবাহিকতায় মন দিয়েছেন, তাই মেয়ের সঙ্গেও তেমন সিনেমাই আনবেন।
হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, বর্তমানে কিং ছবির প্রিপ্রোডাকশন এবং স্ক্রিপ্টের শেষ পর্যায়ের কাজ চলছে। পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির প্রযোজনা করবেন। তিনিই এই ছবির অ্যাকশন ডিজাইন এবং অ্যাকশন দৃশ্যের উপর বিশেষ নজর রাখবেন।
আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি। এতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে।
এদিকে আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে দ্য আর্চিজ-এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যার।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





