ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২:১৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

মেয়েরা ‘খুব শিগগিরই’ ফিরবে স্কুলে: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানে মাধ্যমিক স্কুলের মেয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। দেশটির নতুন সরকারের অধীনে নারী শিক্ষার ভবিষ্যত নিয়ে চলমান আশঙ্কার মধ্যেই মুজাহিদ এমন মন্তব্য করলেন। খবর আল জাজিরার।

রাজধানী কাবুলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, তারা ‘বিভিন্ন বিষয় চূড়ান্ত’ করছেন এবং মাধ্যমিক স্কুলের মেয়ে শিক্ষার্থীরা ‘খুব শিগগিরই’ ক্লাসরুমে ফিরবে। শনিবার আফগান শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে জানায়, সব পুরুষ শিক্ষক এবং ছাত্রের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা উচিত। তবে সেখানে মেয়ে বা নারীদের বিষয়ের কোনও উল্লেখ ছিল না।

তালেবান সরকারের নতুন নিয়ম অনুযায়ী, মেয়ে এবং নারীরা কেবলমাত্র নারী শিক্ষিকার কাছে বা পর্যাপ্ত নারী শিক্ষিকা না থাকলে ‘ধর্মভীরু’ ‘বয়স্ক’ পুরুষ শিক্ষকের অধীনে পড়াশোনা করতে পারবে। একইভাবে নারীরা বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবে। কিন্তু ক্লাসরুমে নারী-পুরুষ আলাদাভাবে বসতে হবে।

মুজাহিদ বলেন, একটু বেশি বয়সী মেয়েদের পুরোপুরি স্কুলের ফেরার জন্য ‘একটি নিরাপদ শিক্ষা পরিবেশ’ তৈরি প্রয়োজন। তবে এ ধরনের একটি পরিবেশ তৈরি করতে ঠিক কি করা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মুজাহিদ। আগের শিক্ষা ব্যবস্থায় কি ত্রুটি ছিল যেটিকে মেয়েদের স্কুলের ফেরার পথে প্রতিবন্ধকতা মনে করে তালেবান, সে বিষয়টিও স্পষ্ট করেননি তিনি।