মোজাম্বিকে ঝড়ে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাবে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে ১৭৭ কিলোমিটার গতিতে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়ে শত শত মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নিউসি বলেছেন, বৃহস্পতিবার আঘাত হানা ‘সাইক্লোন আইডাই’তে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় আইডাই বৃহস্পতিবার মোজাম্বিকের বন্দরনগরী বেইরা’তে আঘাত হানলেও উদ্ধারকারী দলগুলো তিনদিন পর রবিবার সেখানে পৌঁছাতে সক্ষম হয়। উদ্ধারকারীরা যখন পৌঁছেন তখনও সেখানে জোরেসোরে বাতাস বইছিল এবং নদীগুলোর পানি দুই কূল উপচে পড়ছিল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে কংক্রিটের তৈরি বহু ভবনের ছাদ উড়ে গেছে এবং এসব ভবনের ভেতরে মানুষসহ কোনোকিছুরই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্মকর্তারা এখন পর্যন্ত মোজাম্বিকে ৮৪ জনের লাশ খুঁজে পেয়েছেন তবে নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। আফ্রিকার দক্ষিণাঞ্চলের অন্যান্য দেশ মিলিয়ে এই ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত অন্তত ৩০০ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে।
বেইরা শহর পরিদর্শনের পর প্রেসিডেন্ট নিউসি বলেছেন, ঘূর্ণিঝড়ের আঘাত ছিল ভয়াবহ এবং তিনি বন্যার পানিতে লাশ ভেসে যেতে দেখেছেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) এই ঘূর্ণিঝড়কে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে।
প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ৯৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ২১৭ ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
প্রতিবেশী আরেক দেশ মালাবি’তে ঘূর্ণিঝড়ের আগে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১২২ জনের মৃত্যু হয়েছে। সূত্র : পার্সটুডে
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











