ঢাকা, শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফিজিতে প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভিতে আক্রান্ত গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন দেশের বাজারে সোনার দাম বাড়ল প্রথমবার জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল সিএনএনসহ ৩ গণমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প সুনামগঞ্জে বাবার হাতে বিষপানে ৩ শিশুর প্রাণহানী পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর

মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তবে বন্যা ও মূল্যবৃদ্ধির মতো নানা সংকটের মধ্যে এমন আয়োজনের আহ্বান নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মোদি ও তার নেতৃত্বাধীন শাসকদলের কঠোর সমালোচনা করেছেন।

১৭ সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে শ্রীলেখা বলেন, মানুষের জীবন যখন নানা সংকটে বিপর্যস্ত, তখন তাদের প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো এক ধরনের বেদনাদায়ক পরিহাস। ভারতের বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি এই আয়োজন নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন।

পোস্টে শ্রীলেখা মোদি ও তার শাসকদলকে ‘স্বৈরাচারী’ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, সাধারণ মানুষের সম্পত্তি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদও বাড়ছে। এসব পরিস্থিতির মধ্যেই জন্মদিন উপলক্ষে প্রদীপ জ্বালানোর আহ্বানকে তিনি তীব্র কটাক্ষ করেন।
 
দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তার ভাষ্য, ভিন্নমত প্রকাশকারীদের নানা তকমা দেওয়া হচ্ছে, অন্যদিকে অন্ধ অনুসরণকে উৎসাহিত করা হচ্ছে। ভয়কে শাসনের হাতিয়ার এবং ভিন্নমতকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখার প্রবণতা নিয়েও উদ্বেগ জানান তিনি।

শ্রীলেখা পুরো পরিস্থিতিকে ‘ঘোরতর পরিহাস’ ও ‘অন্ধকার যুগ’ হিসেবে বর্ণনা করেছেন। তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। মন্তব্যের ঘরে অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ ভিন্নমতও জানিয়েছেন।