ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২:২৫:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

মোদি দেশের সবচেয়ে বড় বিপদ: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সবচেয়ে বড় বিপদ বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার অভিযোগ রাজ্যে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু সে চেষ্টা সফল হবে না দাবি করে মেটিয়াবুরুজে এক সভায় মমতা বলেন, ‘আমি মরে গেলেও রাজ্যে একটা দাঙ্গা করতে কাউকে দেব না’।

তার অভিযোগ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনে জিততে দাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। তার কথায়, ‘মোদি ডায়মন্ড হারবারে দাঙ্গা করতে চান। তিনি দেশের সবচেয়ে বড় বিপদ। মোদি আবার ক্ষমতায় এলে দেশের কী হবে! বাংলা এমন একটা জায়গা যেখানে সমস্ত ধর্ম একসঙ্গে মিলেমিশে থাকে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু বাংলায় দাঙ্গা করতে দেব না’।

রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সংখ্যালঘু দূষণের অভিযোগ আগেই উঠেছে। এপ্রসঙ্গে মমতা বলেন লোকজন ভাবে আমি মুসলমানদের তোষণ করি। আচ্ছা বলুন তো তোষণ মানে কী? মুসলমান সম্প্রদায়ের মানুষরাও এই রাজ্যের অংশ। কেন এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি?

ওয়াজিদ আলি শাহর স্মৃতি বিজড়িত মেটিয়াবুরুজে সভা থেকে মমতা আরও বলেন, শুধুমাত্র তার পরিবারের সদস্য বলেই অভিষেককেও নিশানা করা হচ্ছে। তার নামে নানা রকম অসত্য প্রচার করা হচ্ছে।

মেটিয়াবুরুজের পর উত্তর চব্বিশ পরগনা বিড়লাপুরে সভায় মুখ্যমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকে বাঁচাতে মোদিকে ক্ষমতাচ্যুত করতে হবে। আমি বারবার রাজ্যের সমস্ত আসনে জিততে চেয়েছি। তার একটাই কারণ, যাতে নতুন সরকার তৈরি হওয়ার ক্ষেত্রে বাংলা নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরতে পারে।

এই সভা সমাপ্ত হওয়ার পর নামখানাতেও সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন গত পাঁচ বছরে দেশের জন্য কোনও কাজ করেননি প্রধানমন্ত্রী। আর এবারও যদি চৌকিদারকে দায়িত্ব দেওয়া হয় তাহলে নিজেদের ধ্বংস করা হবে। ওর দলকে একটা ভোট না দিয়েই জবাব দিতে পারবে মানুষ। মমতার দাবি ভোট পেতে সমস্ত রকম কাজ করতে পারে বিজেপি। নেমে যেতে পারে যেকোনো স্তরে।

-জেডসি