ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২৩:৩০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

মোদি সরকারের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ মমতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার ভারত সরকারের বিরুদ্ধেই ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোয়াটসঅ্যাপে আড়িপাতার অভিযোগ নিয়ে যখন গোটা দেশ সোচ্চার, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনীতিবিদ থেকে শুরু করে বিচারক, আমলা, সাংবাদিক, সব গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনেই আড়ি পাতা হচ্ছে। এখন হোয়াটসঅ্যাপ কল এবং মেসেজও রেকর্ড করে নিচ্ছে বিভিন্ন সংস্থা। আমার ফোনেও যে আড়ি পাতা হয়, তা তো আমি জানি। পুরো ব্যাপারটাই এক ধরনের চরবৃত্তি।

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর অভিযোগ, আড়ি পাতার মাধ্যমে ব্যক্তির গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে। এজন্য তিনি সরাসরি ভারত সরকারকে দায়ী করেছেন।

ইসরাইলি সংস্থা এনএসও ভারত সরকারকে আড়ি পাতা সংক্রান্ত তথ্য দিয়েছিল বলে অভিযোগ তুলেছেন মমতা। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন, কোনও কোনও এলাকায় গাড়িতে আড়ি পাতার যন্ত্র লাগিয়েও মানুষের ফোনে কথোপকথন এবং মেসেজ রেকর্ড করা হচ্ছে। এসব বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানোর পাশাপাশি মমতা বলেছেন, পশ্চিমবঙ্গে কারও ফোনে আড়ি পাতা হয় না।

এদিকে কংগ্রেস অভিযোগ করেছে, আড়ি পাতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে ‘অসাধু’ বিজেপি সরকার। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করে বলেছেন, সরকার কিছু প্রশ্নের উত্তর দিতে চাইছে না।

কংগ্রেসের এই আক্রমণের জবাবে বিজেপির কার্যকরী সভাপতি জে পি নড্ডা বলেন, সব অভিযোগ মিথ্যে। দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

-জেডসি