মোদির মতো ভীতু প্রধানমন্ত্রী জীবনে দেখিনি: প্রিয়াংকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতের লোকসভা নির্বাচন ঘিরে জাতীয় নেতাদের বাকযুদ্ধ চলছে। নেতায় নেতায় কথার লড়াইয়ের উপজীব্য হচ্ছেন প্রয়াত রাষ্ট্রপ্রধানরাও। কংগ্রেসকে ব্যাকফুটে ফেলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরেফিরে আনছেন প্রয়াত প্রধানমন্ত্রীর রাজীব গান্ধীর প্রসঙ্গ। রাজীব গান্ধী নৌবাহিনীর যুদ্ধজাহাজে প্রমোদ ভ্রমণ করেছেন মোদির এমন মন্তব্যের জবাব দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। তিনি বলেছেন, ওর (মোদি) মতো ভীতু আর কমজোর প্রধানমন্ত্রী জীবনে কখনও দেখিনি।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক নির্বাচনী সভায় রাজীবকন্যা বলেন, রাজনীতির শক্তি কখনই বড়সড় প্রচার সভা কিংবা টিভি শো থেকে আসে না। গণতন্ত্রে মানুষই সবচেয়ে বড়। রাজনীতিকদের উচিত তাদের সমস্যার কথা শোনা। তাই বিরোধীদের কথা শোনার ক্ষমতা থাকা উচিত মোদির। তবে মানুষের দুর্দশার দিকে নজর দেয়া তো দূর, কীভাবে জবাব দিতে হবে প্রধানমন্ত্রী তা-ও জানেন না।
মোদির সমালোচনার জবাবে প্রিয়াংকা আরও বলেন, ওর থেকে বেশি ভীতু আর কমজোর প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি।
একই দিন হরিয়ানায় সিরসায় এক নির্বাচনী সভায় কংগ্রস সভাপতি রাহুল গান্ধীও মোদির সমালোচনার জবাব দেন। বলেন, বিজেপির প্রধানমন্ত্রী মোদি রাজীব গান্ধী কিংবা আমাকে নিয়ে বলতেই পারেন। কিন্তু একই সঙ্গে তাকে মুখ খুলতে হবে রাফাল কেলেঙ্কারি নিয়েও। তিনি রাফালে কী করেছেন তার জবাব দিতে হবে।
রাহুল বলেন, মোদি যেখানেই যান, ঘৃণা ছড়াতে থাকেন। হরিয়ানায় এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়ের যুদ্ধ বাধানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি তামিলনাড়ুতে গেলে কোনো একটা পক্ষের সমালোচনা করেন সংঘাত উসকে দেন। মহারাষ্ট্রে গেলে উত্তরপ্রদেশ, বিহারের মানুষের বিরুদ্ধে বলেন, এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়িয়ে দেন।
প্রসঙ্গত, বুধবার দিল্লিতে এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়টিকে রাজীব গান্ধী কখনই গুরুত্ব দিতেন না। ১৯৮৮ সালে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ব্যবহার করে রাজীব ও তার পরিবার আনন্দ ভ্রমণের জন্য গিয়েছিল।
জাতীয় নিরাপত্তার বিষয়টি লক্ষ্য না করে সেখানে রাজীবের পরিবার আনন্দ-ফুর্তি করে কয়েক দিন সময় কাটিয়েছে।
নৌবাহিনী কর্মকর্তাদের রাজীব গান্ধী ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন অভিযোগ করে মোদি বলেন, ওই সময় নৌবাহিনীর অফিসারদের রাজীব গান্ধীর ব্যক্তিগত কাজ করতে হয়েছিল। যুদ্ধজাহাজটি টানা ১০ দিন ওই দ্বীপেই দাঁড়িয়েছিল।
জাতীয় নিরাপত্তা ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে মোদির অভিযোগ এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন অভিযোগ তুলেছেন মোদি। এর আগে গত শনিবার উত্তরপ্রদেশের জনসভা থেকে দুর্নীতি নিয়ে রাহুল গান্ধীর সমালোচনা করতে গিয়ে রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন মোদি। রাহুলকে উদ্দেশ করে বলেন, আপনার বাবাকে তার লোকেরা 'মি. ক্লিন' বলে অভিহিত করলেও 'এক নম্বর দুর্নীতিবাজ' হিসেবে তার জীবন শেষ হয়।’
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











