মোদীকে পাক নাগরিকের অনুরোধ: আমার বন্দি কবুতরটি ছেড়ে দিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
মোদীকে পাক নাগরিকের অনুরোধ: আমার বন্দি কবুতরটি ছেড়ে দিন
একজন পাকিস্তানি নাগরিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তার আটক করা কবুতরটি ফিরিয়ে দেয়ার জন্য। এই কবুতরটি এখন ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে রাখা হয়েছে।
এই কবুতরটির মালিক পাকিস্তানি নাগরিক হাবিবুল্লাহ থাকেন ভারত সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে পাকিস্তান শাসিত কাশ্মীরের এক গ্রামে।
তিনি বলেছেন, ঈদ উৎসব উদযাপনের সময় তিনি কবুতরটি ছেড়ে দিয়েছিলেন।
ভারতের পুলিশ বলছে কবুতরের পায়ে একটি রিং পরানো আছে এবং সেখানে একটি সংকেত লেখা আছে। তারা এই সংকেতের অর্থ উদ্ধার করার চেষ্টা করছে।
কিন্তু কবুতরটির মালিক পাকিস্তানি নাগরিক হাবিবুল্লা বলছেন এই কোড বা সংকেত আসলে তার মোবাইল ফোন নম্বর।
পাকিস্তানের ইংরেজি সংবাদপত্র ডন বলছে হাবিবুল্লাহর আরও প্রায় এক ডজন কবুতর রয়েছে।
ডন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হাবিবুল্লাহ জানিয়েছেন তার কবুতরটি আসলে শান্তির প্রতীক এবং ভারতের উচিত নির্দোষ একটি পাখিকে এভাবে দোষী বানানোর কাজ বন্ধ করা।
গত সোমবার ভারত শাসিত কাশ্মীরের একটি গ্রামের লোকজন এই কবুতরটি আটক করে এবং এরপর তারা এটি পুলিশের হাতে তুলে দেয়।
কাশ্মীর অঞ্চলটি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে মারাত্মক বিরোধ রয়েছে।
দুটি দেশই এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে এবং কাশ্মীরের দখল নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে।
পাকিস্তান থেকে ভারতে উড়ে যাওয়া কোন কবুতর নিয়ে এরকম সমস্যা এটাই প্রথম নয়।
২০১৫ সালের মে মাসে ভারতে একটি সাদা কবুতরকে আটক করা হয়েছিল সীমান্তের কাছে। ১৪ বছর বয়সী একটি ছেলে এই কবুতরটিকে খুঁজে পায়।
একইভাবে ২০১৬ সালের অক্টোবর মাসে আরেকটি কবুতরকে আটক করা হয় ভারতে। এই কবুতরটির সঙ্গে পাওয়া যায় একটি চিরকুট যাতে নাকি ভারতীয় প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া হয়েছিল।
ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরিতার ইতিহাস খুবই পুরনো। দুই দেশের মধ্যে সর্বশেষ সর্বাত্মক যুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে।
সূত্র : বিবিসি বাংলা
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

