মোনাজাতকে আইএস স্যালুট বলায় ক্ষমা চাইল বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
একজন মুসলিমের প্রার্থনার চিহ্নকে (মোনাজাত) সন্ত্রাসবাদী আইএস এর স্যালুট হিসেবে বর্ণনা করায় ক্ষমা চেয়েছে বিবিসি। বিশ্বের মুসলিমরা আল্লাহ্-এর একত্ব জানাতে আকাশের দিকে হাত তুলে মোনাজাত করে, যাকে ব্রিটিশ গণমাধ্যমটিতে উপস্থাপিত প্যানোরামা ডকুমেন্টারির একটি পর্বে উপস্থাপিকা স্টেসি ডোলি অজ্ঞাতবশত আইএস স্যালুট হিসেবে অভিহিত করেছিল এবং পরবর্তীতে বিবিসি ডকুমেন্টারিটি থেকে সেই ভুল লাইন মুছে সংশোধনের দাবি জানিয়ে ক্ষমা চায়।
ইসলামিক স্টেটে জঙ্গি সংগঠনে যোগদানের জন্য নিজস্ব দেশ ছেড়ে যেসব নারীরা সিরিয়া গিয়েছিলেন সেই আইএস নারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্টেসি। সোমবার (৫ আগস্ট) রাতে বিবিসি ওয়ান-এ পর্বটি প্রদর্শিত হবার কথা ছিল, যেখানে স্টেসি সিরিয়ায় শিবিরে ভ্রমণকারী নারীদের মোনাজাতকে আইএস স্যালুট হিসেবে উল্লেখ করেন।
রোববার রাতে প্রকাশিত নিউজ এট টেনের একটি পর্বে ট্রেলারটির একটি দৃশ্যে উপস্থাপিকা স্টেসিকে শিবির ছেড়ে যেতে দেখা যায়, সেই দৃশ্যে ‘আইএস নারীদের তর্জনী তুলে মোনাজাত করাকে' আইএস স্যালুট উল্লেখ করে মন্তব্য করা হয়। এই ইঙ্গিতটির আরও অন্য অর্থ যে ছিল, তা পরিষ্কার করা হয়নি সেই মন্তব্যে।’
আইএস যোদ্ধাদের প্রচারণার চিত্রগুলোতে প্রায়শই একক আঙুলের ইঙ্গিতটি করতে দেখা যায়। তবে, মুসলিম বিরোধী হামলার ব্যবস্থা করে ব্রিটেনভিত্তিক এমন একটি সংগঠন তেলমামা বলছে যে, প্রতীকটি আসলে মুসলমানদের একেশ্বরবাদে প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রতিনিধিত্ব করে এবং মুসলিম ধর্মে এর বিস্তৃত ব্যবহার রয়েছে।
সংগঠনটি বলছে, ‘তাওহীদ (তাওহীদ) হলো ইসলামের সংজ্ঞায়িত মতবাদ এবং এটা আল্লাহর একত্ববাদ প্রদর্শন করে। এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ ধারণাটিকে কেবলমাত্র ‘আইএস স্যালুট’- হিসেবে মূল্যায়ন করা গুরুতর ভুল, অজ্ঞতা এবং ক্ষতিকর। এটি আবারও গণমাধ্যমে মুসলমানদের প্রতিনিধিত্বের গুরুত্ব এবং ধর্মীয় সাক্ষরতার উন্নতি ঘটানোর বিস্তৃত প্রয়োজনকে তুলে ধরেছে।’
বিবিসি জানিয়েছে যে, ইতোমধ্যে প্রকাশিত প্রোগ্রাম এবং অনলাইন ক্লিপগুলো সম্পাদনার পাশাপাশি তারা ডোলির ডকুমেন্টারি থেকে সম্প্রচারের আগে প্রাসঙ্গিক ভয়েসওভার সরিয়ে ফেলবে। মিরর এবং সান উভয়ই তাদের ওয়েবসাইটের নিবন্ধগুলোও সম্পাদনা করেছে। এই দুই পত্রিকাতেও মোনাজাতকে আইএস স্যালুট বলে মন্তব্য করেছে।
বিবিসির এক মুখপাত্র বলেছেন, ‘উত্তর সিরিয়ার একটি কুর্দি নিয়ন্ত্রিত বন্দি শিবিরে নারীদের চিত্রিত ইশারাকে আমরা ভুলভাবে বর্ণনা করেছি। যদিও আইএস তাদের নিজস্ব প্রচারের উদ্দেশ্যে এটি গ্রহণ করার চেষ্টা করেছে, তবে যথার্থতার জন্য আমাদের স্পষ্ট হওয়া উচিত ছিল যে, মুসলিম ধর্মের অনেক লোক এই প্রকাশভঙ্গিকে আল্লাহর একত্ববাদকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকেন। আমরা এই ত্রুটির জন্য ক্ষমা চাইছি এবং ফুটেজ থেকে এই বিবরণটি সরিয়ে ফেলেছি।’
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










