মৌরিতানিয়ায় নৌকা ডুবে নারী-শিশুসহ ৫৮ শরণার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আটলান্টিক সাগরের মৌরিতানিয়ার উপকূলে শরণার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫৮ জন প্রাণ হারিয়েছেন। আহত হন আরো বেশ কয়েকজন। দুর্ঘটনায় হতাহতরা সবাই আফ্রিকার দেশ গাম্বিয়ার বাসিন্দা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (আইওএম) বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর শরণার্থীরা প্রায়ই নৌকা করে ইউরোপের উদ্দেশে যাত্রা করে থাকে। আর এই ভয়ঙ্কর যাত্রাপথে প্রায়ই নৌ-দুর্ঘটনা হয়ে থাকে।
জানা গেছে, গত ২৭ নভেম্বর অন্তত ১৫০ জন আরোহী নিয়ে গাম্বিয়া থেকে রওয়ানা হয়েছিলো নৌকাটি। পরে এটি আটলান্টিক সাগরে পশ্চিম আফ্রিকার দেশ মৌরাতানিয়া উপকূলে এসে ডুবে যায়। এই সময় মৌরতানিয়া কর্তৃপক্ষের সহায়তায় এর ৮৩ জন যাত্রী তীরে আসতে সক্ষম হন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ারা বলেন, নৌকাটিতে অনেক নারী ও শিশুও ছিলো।
দুর্ঘটনায় আহতদের দেশটির উত্তরাঞ্চলীয় শহর নৌয়াধিবৌর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, আহতদের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে, এই ব্যাপারে গাম্বিয়া কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
আইওএমর হিসাব মতে, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে গাম্বিয়ার ৩৫ হাজারের বেশি নাগরিক ইউরোপে পাড়ি জমিয়েছেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











