ময়মনসিংহে হলুদ-সবুজ তরমুজ চাষে সাফল্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ময়মনসিংহের গৌরীপুরে একসঙ্গে হলুদ আর সবুজ রঙের তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখছেন ৩৭ কৃষক। এ ছাড়া উপজেলার অচিন্তপুর ও রামগোপালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামেও চাষ হচ্ছে ভিন্ন রঙ্গের তরমুজ।
দেখা গেছে, ক্ষেতের আইলে (দুটি ক্ষেতের মাঝের সরুপথ) একসাথে হলুদ আর সবুজ রঙের তরমুজ দেখতে ভীড় করছেন উৎসুক জনতা। অনেকেই আবার ফেসবুকে সেই দৃশ্য শেয়ার করছেন।
কৃষক মো. মোজাম্মেল হোসেন জানান, সাধারণ তরমুজের সঙ্গে এ্যাডরা বাংলাদেশের কর্মীরা হলুদ রঙের তরমুজের বীজ দিয়েছিল। এখন সবুজ আর হলুদ তরমুজ একসঙ্গে ঝুলছে, দেখতে খুব ভালো লাগছে।
কৃষক চান মিয়া জানান, পুকুরের পাড়ে কয়েকটা বীজ পুঁতে রেখেছিলাম। সেখানে হলুদ রঙের তরমুজ হয়েছে। এগুলো দেখতে অনেক মানুষ বাগানে আসছে।
কৃষাণী কুলসুম আক্তার জানান, প্রথম দিকে হলুদ রঙের তরমুজ দেখে ভেবেছিলাম মনে হয় পোকার আক্রমনে নষ্ট হয়েছে। কিন্তু পরে জানতে পারি এগুলো ভিন্ন রঙ্গের তরমুজ।
এ্যাডরার সমাজ উন্নয়ন কর্মী শিখা দেবনাথ জানান, কৃষকদের মাঝে আমরা নতুন প্রযুক্তি ও পণ্য তুলে দিচ্ছি। আমার অধিনে ১১ জন কৃষক এই তরমুজ চাষ করেছে। বাজারে চাহিদাও ব্যাপক, দামও ভালো।
তিনি জানান, সাধারণ তরমুজের চেয়ে ১৫ গুণ বেশি মিষ্টি এই হলুদ তরমুজ। ফলে ক্রেতাদের কাছেও বেশ সমাদৃত। প্রথমবারের মতো চাষ হওয়ায় কৃষকদের মাঝেও ব্যাপক সাড়া পাচ্ছি।
কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (সিইপি) ফেইস-২ এর কৃষি সুপারভাইজার মো. এনামুল হক জানান, এ বছর উপজেলার ৩৭ জন চাষী পরীক্ষামূলকভাবে এ তরমুজ চাষ করেছিল। ফলন ভালো হওয়ায় চাষাবাদ আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বিদেশি জাতের হলুদ তরমুজটি বারোমাসই চাষ করা যায়।
প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার বাবুল সি গমেজ বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে উন্নত ফসল উৎপাদনে কারিগরীসহ সার্বিক সহযোগিতা করে আসছি। হলুদ তরমুজও এ প্রকল্পের একটি অংশ। প্রত্যেকটি মানুষকে স্বনির্ভর হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধকরণ করা হচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



