যশোরে শীতের সঙ্গে বাড়ছে শিশু রোগী
অধরা শ্রেয়সী অথই | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
যশোরে শীতের সঙ্গে বাড়ছে শিশু রোগী। ছবি : সংগৃহীত
সফুরা বেগম তার আট মাসের নাতিকে নিয়ে এসেছেন যশোর শিশু হাসপাতালে। তিন দিন ধরে নাতি অসুস্থ। ডাক্তার বলেছেন, ডায়রিয়া। ডাক্তারের নির্দেশেই তরল খাবার খাওয়ানো হচ্ছে বাচ্চাটিকে। যশোর শিশু হাসপাতালের এরকম ডায়রিয়ার রোগী দেখা গেল আরো অনেক।
রোববার যশোরে দেশের সর্বনিম্ন নয় ডিগ্রি তাপমাত্রা ছিল। এ অঞ্চলে শীতের তীব্রতার সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যাও।
যশোর শিশু হাসপাতালের সুপারভাইজার হাদিউজ্জামান নয়ন জানান, শীতে বাচ্চাদের ডায়রিয়া বেশি হয়। বর্তমানে এ হাসপাতালে যত রোগী আছে তাদের অর্ধেকেরও বেশি ডায়রিয়াতে আক্রান্ত। এই রোগকে কোল্ড ডায়রিয়া বলে।
এ হাসপাতালের সহকারী পরিচালক শিশু বিশেষজ্ঞ ডা. সৈয়দ নূর-ই-হামিম জানান, শিশু হাসপাতালের মোট ৯৬টি সিটের ৫২টিতেই বর্তমানে শীতজনিত রোগী ভর্তি আছে। এরা ডায়রিয়া এবং ব্রঙ্কাইটিসে আক্রান্ত।
শীতে কেন শিশুদের অসুস্থ হবার প্রবণতা বাড়ে জানতে চাইলে তিনি বলেন, 'অনেক সময় দেখা যায়, তিন-চার দিন এক নাগারে সূর্য না উঠলে কাপড় ঠিকমতো শুকায় না। সেই কাপড় ব্যবহার করলে ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যায়।'
সামনে আবারো মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিলে এই রোগের প্রকোপ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নূর-ই-হামিম আরো বলেন, 'ঘরে থাকা আগের বছরের শীতের পোশাক বের করে আমরা অনেক সময় সেটা না ধুয়েই আবার ব্যবহার করি। এইসব পোশাকে ‘মাইস’ নামক এক ধরনের জীবাণু থাকে। এগুলো শ্বাসনালীতে গেলে শিশুদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।'
এদিকে জানা গেছে, শুধুমাত্র শিশু হাসপাতাল নয়, যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালেও শিশুরোগীর সংখ্যা বেড়েছে এই শীতে।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট হাসান মুনশি জানান, মোটামুটি সহনীয় শীতের পর হঠাৎ করেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবার কারণে শিশুরা অসুস্থ হচ্ছে বেশি। আবহাওয়ার পরিবর্তনই শিশুদের বেশি কাবু করে ফেলে।
এই হাসপাতালেও ডায়রিয়া এবং ব্রঙ্কাইটিসের রোগীই বেশি বলে জানান তিনি।
শিশুদের শীতকালে সুস্থ রাখতে অভিভাবকদের করণীয় কী জানতে চাইলে শিশু হাসপাতালের সহপরিচালক ডা. সৈয়দ নূর-ই-হামিম বলেন, 'আমি সবসময় বলি, ডায়রিয়ার শিশুদের মুখ দিয়ে খাবার খাওয়াতে হবে৷ ইনজেকশনের মাধ্যমে শরীরে লিকুইড দিলে শিশু সুস্থ হবে না। মুখ দিয়ে তরল খাবার দিতে হবে যত বেশি সম্ভব।'
তিনি আরো বলেন, 'ভেজা কাপড়চোপড় অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। রোদ না থাকলে আয়রন করে নিতে হবে। আর আগের বছরের শীতের কাপড় অবশ্যই ধুয়ে ব্যবহার করতে হবে।'
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







