ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:৫৭:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী গুড়ের মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে জেলার চৌগাছায় গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গাছিদের নিয়ে আজ থেকে তিন দিনব্যাপী এই গুড়ের মেলা অনুষ্ঠিত হবে।
গুড়ের মেলা কেন্দ্র করে সম্প্রতি উপজেলা মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা জানিয়েছেন, উপজেলা পরিষদেও মাঠে আজ ২৯ জানুয়ারি থেকে তিন দিন গুড়ের মেলা অনুষ্ঠিত হবে।

সুস্মিতা সাহা জানান, যশোরসহ এ অঞ্চল খেজুর গুড়ের জন্য বিখ্যাত। গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং গাছিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি গুড়ের মেলার ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমে লেখালেখির আহবান জানান।