ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩৩:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

যাদের হাতে রক্তের দাগ, তারাই দেশের ক্ষমতায়: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গুজরাটের ঘটনা আমাদের মনে আছে। আমার তো লজ্জা লাগে যে, যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই দেশের ক্ষমতায় আছে।  

গতকাল বুধবার ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে আয়োজিত বিজেপি বিরোধী এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনায় সোচ্চার হয়ে মমতা বলেন, গণতন্ত্র আজ যেন ‘নমোতন্ত্র’-এ পরিণত  হয়ে গেছে! ওঁরা ইতিহাসকে পরিবর্তন করে দিতে চাচ্ছে। সব নাম পরিবর্তন করে দিচ্ছে। এতো ‘জরুরি অবস্থা’র থেকেও খারাপ।  

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামীদিনে গুজরাটে মোদিকে তাড়িয়ে দেবে। মহাত্মা গান্ধী গুজরাট থেকেই রাজনীতিতে এসেছিলেন, তিনি প্রকৃত নেতা। মোদি লিডার তো নয়ই ল্যাডারও নয়। শুধুই বলে ৫৬ ইঞ্চি ছাতি। আরে রাবণেরও তো ৫৬ ইঞ্চি ছাতি ছিল!

মুখ্যমন্ত্রী বলেন, আজ লোকসভার শেষ দিন ছিল। সেজন্য নরেন্দ্র মোদির সরকারের সময়সীমা শেষ হল। ওদের ‘এক্সপায়ারি ডেট ওভার’ হয়ে গেল। আর মাত্র একমাসের মধ্যে নির্বাচনের তারিখ জানা যাবে, তখন আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাবে। মোদিবাবু যা ইচ্ছে তাই আর করতে পারবেন না।

আমি অনেক সরকার দেখেছি কিন্তু এরকম নীচ সরকার কখনো দেখিনি বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে

-জেডসি