ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৩:৩১:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

যারা পাচ্ছেন রফিকুল হক দাদুভাই পুরস্কার-২০২৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খ্যাতিমান শিশুসাহিত্যিক প্রয়াত রফিকুল হক দাদুভাইয়ের নামে প্রবর্তিত ‘রফিকুল হক দাদুভাই পুরস্কার-২০২৪’ ঘোষণা করা হয়েছে। তাঁর ৮৮তম জন্মদিন উপলক্ষে এবার ৮ ব্যক্তিকে পুরস্কারের জন্য মনোনীত করেছে ‘রফিকুল হক দাদুভাই জন্মোৎসব উদযাপন পরিষদ’।

এবার পুরস্কার পাচ্ছেন চিত্রশিল্পী রফিকুন নবী, আব্দুর রহমান, সাহানা বেগম, কবি আসলাম সানী, আমীরুল ইসলাম, রিফাত নিগার শাপলা, আহমেদ উল্লাহ ও আমিরুল মোমেনীন মানিক।

আগামী ১৪ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তাদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয়, ক্রেস্ট এবং নগদ অর্থ দেওয়া হবে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করবেন রফিকুল হক দাদুভাই জন্মোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক খায়রুল আলম সবুজ। অনুষ্ঠানে দাদুভাইয়ের স্মরণে ছড়া, আবৃত্তি, গান ও আড্ডার আয়োজন করা হয়েছে।