যারা পাস করেছো অভিনন্দন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৭:৫৫ এএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের আন্তরিক চেষ্টায় পরীক্ষাগ্রহণ থেকে শুরু হয়ে ফল প্রকাশ সব ধাপই সফলভাবে সম্পন্ন হয়েছে। খাতা মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আসায় পাসের হার কিছুটা কমেছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা পাস করেছে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। যারা পাস করতে পারোনি তাদের মন খারাপ করার কিছু নেই। মনোযোগ দিয়ে পড়তে হবে। আগামীবার পরীক্ষা দিয়ে আবারও পাস করবে ইনশাল্লাহ।
তিনি বলেন, ক্লাস ফাইভে কয়েকজনকে বাছাই করিয়ে তাদের পড়াশোনা করিয়ে বৃত্তি পরীক্ষা দেয়ানো হতো। অষ্টম শ্রেণি এমনকি এসএসসিতেও এই ব্যবস্থা ছিল। আমরা সেটার পরিবর্তন করেছি। এখন সবাই পরীক্ষা দিতে পারছে, বৃত্তি পাচ্ছে।
শেখ হাসিনা বলেন, পঞ্চম শ্রেণি পাস করে যখন তাদের হাতে সার্টিফিকেট আসে তখন তারা মানসিক শক্তি পায়। অষ্টম শ্রেণিতে পাস করার পর তাদের আত্মমর্যাদা বাড়ে। এসএসসিতে বোর্ড পরীক্ষায় তাদের মনের ভয় কেটে যায়। তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারছে। এ কারণে পাসের হারও বাড়ছে। আমরা পরীক্ষা দিতে গেলে হাত-পা কাঁপত, গলা শুকিয়ে আসত, যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষানীতিমালা গ্রহণ করেছি। নীতিমালা বাস্তবায়ন শুরু করেছি। যার কারণে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







