ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৪৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

যারা স্বাধীনতাবিরোধী নয়, তাদের নাম বাদ যাবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাত্তরে প্রকৃতপক্ষে স্বাধীনতাবিরোধী ছিলেন না, এমন কারো নাম রাজাকারের তালিকায় এসে থাকলে তা বাদ দেয়া হবে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধীদের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ব্যাখ্যা তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যেভাবে তালিকা পাওয়া গেছে, সেই ভাবেই প্রকাশ করা হয়।

অভিযোগ পাওয়া গেছে, এই তালিকায় বেশ কিছু নাম এসেছে যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি বা স্বাধীনতাবিরোধী নন বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। এই ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারো নাম এসে থাকে, আবেদনের প্রেক্ষিতে যাচাই অন্তে তার/তাদের নাম এই তালিকা থেকে বাদ দেয়া হবে। এই অনিচ্ছকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সরকারের হাতে থাকা নথির তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বাধীনতাবিরোধী হিসেবে প্রথম তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। একাত্তরে পাকিস্তান বাহিনীকে নানাভাবে সহায়তাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকার, আলবদর ও আল শামসের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় মুক্তিযোদ্ধাদের নামও ঢুকে পড়েছে; যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। এই বিষয়ে আজ দুঃখ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, এই ঘটনার পুরো দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। বেশ কয়েকটি অভিযোগ ইতোমধ্যে আমাদের হাতে এসেছে। অভিযোগের পরিমাণ বেশি হলে তালিকা প্রত্যাহার করা হবে। এরপর তদন্ত করে আবার যখন নতুন করে তালিকা ছাপাবো, অবশ্যই দুঃখ প্রকাশ করে ছাপাবো।

-জেডসি