ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৭:৫০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে তাঁর সদ্য সমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার জন্য আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, তাঁর সরকারি বাসভবন গণভবনে বুধবার বিকেল ৪টায় এ সাংবাদিক সম্মেলন শুরু হবে। 

প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।