ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ১৩ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।স্থানীয় সময় রোরবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এক টেলিভিশন বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
বরিস জনসন বলেন, ওমিক্রনের জোরালো ঢেউ আসছে। আর তা মোকাবিলায় এই সপ্তাহ থেকে ১৮ বছরের বেশি বয়সের সবাইকেই বুস্টার ডোজ প্রয়োগ শুরু করা হবে।

এদিকে যুক্তরাজ্যের করোনা সতর্কতা বাড়িয়ে লেভেল ৪ করা হয়েছে। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সতর্কতা বাড়ানো হয়েছে। সর্বশেষ দেশটিতে এই মাত্রার সতর্কতা ছিল চলতি বছরের মে মাসে।

ওমিক্রন মোকাবিলায় ব্রিটিশ সরকারের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- এলাকাভিত্তক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য সামরিক বাহিনীর ৪২টি টিম, টিকা প্রয়োগের বাড়তি কেন্দ্র স্থাপন করা, টিকা কেন্দ্র খোলা রাখার সময় আগের চেয়ে বাড়ানো, হাজার হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া প্রমুখ। সূত্র: বিবিসি