যুক্তরাজ্যে করোনা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো আরো এক মাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাস প্রতিরোধে চলমান অধিকাংশ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন। কোভিডের উদ্বেগজনক ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
জনসন সোমবার এক সংবাদ সম্মেলনে আরো এক মাস নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়ে বলেন, তিনি যদি কিছুই না করেন তাহলে আরো হাজার হাজার লোক মারা পড়তে পারে। কারণ করোনার ডেল্টা ধরন খুবই মারাত্মক।
জনসনের ফেব্রুয়ারি মাসের চূড়ান্ত পরিকল্পনায় আগামী ২১ জুন থেকে অধিকাংশ সামাজিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হয়েছিল। তুলে নেয়া হলে পাব, রেস্টুরেন্ট, নাইটক্লাবসহ অন্য বিনোদন কেন্দ্রগুলো পুনরায় খুলে যেতো। এখন তা পিছিয়ে ১৯ জুলাই করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জনসন বলেন, আমি মনে করি আরো কিছু সময় অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। আমার বিশ্বাস আমাদের আর চার সপ্তাহের বেশি অপেক্ষা করতে হবে না।
এদিকে অতিরিক্ত এ সময়টায় দেশটির টিকা কর্মসূচিকে দ্রুত এগিয়ে নেয়া হবে। যদিও যুক্তরাজ্যে ইতোমধ্যে টিকা দেয়ার ক্ষেত্রে বিশ্বের অন্যতম দ্রুততম দেশ হিসেবে বিবেচিত হয়েছে।
ভারতে প্রথম দেখা দেয়া করোনার ডেল্টা ধরন সম্প্রতি যুক্তরাজ্যেও দ্রুত ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এটি তাদের দেশে প্রথম দেখা দেয়া আলফা ধরনের চেয়েও ৬০ শতাংশ বেশি সংক্রামক।
যুক্তরাজ্যের বিরোধী লেবার পার্টি বিধিনিষেধ তুলে নেয়ায় সরকারের বিলম্বের সমালোচনা করে বলেছে, ভারত থেকে আসা যাত্রীদের ঠেকাতে সীমান্ত বন্ধে খুবই দেরী করা হয়েছে।
ব্রিটেনে সোমবার নতুন করে ৭ হাজার ৭৪২ জন করোনায় আক্রান্ত এবং তিনজন মারা গেছে। করোনা মহামারী শুরুর পর থেকে যুক্তরাজ্যে সরকারি হিসেবে এ পর্যন্ত এক লাখ ২৮ হাজার মারা গেছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










