ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

যুক্তরাজ্যে হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যের একটি হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গাড়ির চালক।

লিভারপুলে রোববার (১৪ নভেম্বর) এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদী আইনে কেনসিংটন এলাকা থেকে তিনজনকে আটক করেছে কাউন্টার-টেররিজম কর্মকর্তারা। এক প্রতিদেনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার ওই গাড়িতে বিস্ফোরণে ঘটনাস্থলেই গাড়ির পুরুষ এক যাত্রী নিহত হন। এ ছাড়া আহত অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

যুক্তরাজ্যের কাউন্টার-টেররিজম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিস্ফোরণের এই ঘটনাটি তদন্ত করছেন।

যুক্তরাজ্যের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিভারপুলের কেনসিংটন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।