যুক্তরাষ্ট্র বছরে ১শ’ কোটি ডোজ টিকা উৎপাদন করতে চায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্র ২০২২ সাল থেকে প্রতি বছর একশ’ কোটি ডোজ এমআরএনএ ভ্যাকসিন উৎপাদন করতে চায়। বর্তমান করোনাভাইরাস মহামারি এবং ভবিষ্যতের হুমকি উভয় সংকট মোকাবেলায় তারা এ টিকা উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।
দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।
করোনাভাইরাস মোকাবেলা বিষয়ক হোয়াইট হাউস সমন্বয়ক জেফ জিয়েন্টস সংবাদ সম্মেলনে বলেন, ‘এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে প্রতি বছর আরো একশ’ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের মাধ্যমে বিদ্যমান সক্ষমতা বৃদ্ধি করা। ২০২২ সালের দ্বিতীয় ভাগে এসব টিকার উৎপাদন শুরু করা হবে।’
তিনি বলেন, এ লক্ষ্যে পৌঁছাতে মার্কিন স্বাস্থ্য বিভাগ এমআরএনএ ভ্যাকসিন তৈরির অভিজ্ঞতা রয়েছে এমন কোম্পানিগুলোকে অনুরোধ জানাচ্ছে। তাদের উৎপাদন সক্ষমতা জোরদারে নির্ধারিত সুযোগগুলো কাজে লাগাতে পারে।
জিয়েন্টস বলেন, এই পরিকল্পনা বিশ্বের অন্যান্য দেশকে টিকা দিয়ে সহায়তা করতে যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দেবে। তিনি আরো বলেন, বুধবার পর্যন্ত ওয়াশিংটন বিশ্বের ১১০টি দেশে ২৫ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণ করেছে।
গ্রীস্ম থেকে জনপ্রিয়তা হ্রাস পাওয়া প্রেসিডেন্ট জো বাইডেন মহামারি করোনাভাইরাস মোকাবেলা প্রচেষ্টা আরো জোরদার করতে চান।
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ মোকাবেলায় বাইডেন এক কোটি এন্টিভাইরাল চিকিৎসা সামগ্রী ক্রয়ের ঘোষণা দিতে যাচ্ছেন।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, বিগত সাত দিনের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারেরও বেশি মানুষকে মারা যেতে দেখা যাচ্ছে। দেশটিতে এ পর্যন্ত সাত লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ সংখ্যা বিশ্বের অন্য যে কোন দেশের তুলনায় অনেক বেশি।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










