যুক্তরাষ্ট্র সীমান্তে নারী-শিশুসহ ৭ শরণার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে প্রচণ্ড গরম ও পানি স্বল্পতায় নারী-শিশুসহ এক পরিবারের অন্তত সাত শরণার্থীর মৃত্যু হয়েছে। সোমবার টেক্সাস কর্তৃপক্ষ জানায়, প্রাণ হারানো শরণার্থীদের মধ্যে এক নারী এবং তার তিন সন্তান রয়েছেন। কেন্দ্রীয় আমেরিকার সেই পরিবারটি মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। তবে প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়।
প্রতি বছর মেক্সিকো সীমান্ত দিয়ে প্রায় লক্ষাধিক শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। যদিও সাম্প্রতিক কালে শরণার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি জারির পর তা অনেকাংশে কমে গেছে। হোয়াইট হাউস জানায়, শরণার্থীদের এই স্রোত কমাতে মেক্সিকো সরকারের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নীতি অবলম্বনের ফলে এর মাত্রা অনেকটাই কমে গেছে।
টেক্সাসের আইন প্রয়োগকারী এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা `রয়টার্স’ জানায়, রোববার (২৩ জুন) দক্ষিণ টেক্সাসের রিও গ্র্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষী বাহিনীর একদল সদস্য। এ সময় মারা যাওয়া শরণার্থীদের সেই পরিবারটি প্রথম তাদের নজরে আসে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। ম্যাকঅ্যালেন থেকে প্রায় ১৮ মাইল পূর্বাঞ্চলে অবস্থিত সেই এলাকাটিতে শরণার্থীরা প্রচণ্ড গরম আর পানি স্বল্পতার কারণে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











