যুক্তরাষ্ট্রকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টাইগ্রেসরা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলমান অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠে গেছে দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন ইয়াং টাইগ্রেসরা। নিজেদের শেষ ম্যাচে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে দিয়া বিশ্বাসের নেতৃত্বাধীন বাংলার বাঘিনীরা।
বুধবার (১৮ জানুয়ারি) বেনোনিতে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে না পেরে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন স্নিগ্ধা পল। এছাড়া দিশা ধিনগ্রা ২০, ইসানি ভাগহেলা ১৭ ও অধিনায়ক গেতিকা ১৬ রান করেন।
বোলিংয়ে বাংলদেশের পক্ষে টাইগ্রেস অধিনায়ক দিশা দুটি ও মারুফা একটি উইকেট শিকার করেছেন।
জবাবে রান তাড়া করতে নেমে দলীয় ২১ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে দিলারা আক্তারকে নিয়ে উড়ন্ত ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। তবে তাদের ৩৮ রানের জুটি ভেঙে যায় ঝোড়ো ব্যাটিং করা স্বর্ণার ১৪ বলে ২২ রানের ইনিংসে।
স্বর্ণার বিদায়ের ঠিক পরের ওভারে ১৭ রান করে সাজঘরে ফেরেন দিলারাও। তবে রাবেয়া খানের অপরাজিত ১৮, দিশা বিশ্বাস ১০ ও মিষ্টি সাহার ১৪ রানে ১৭.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।
সংক্ষিপ্ত স্কোর-
যুক্তরাষ্ট্র- ২০ ওভারে ১০৩/৪ (স্নিগ্ধা ২৬, ধিংগ্রা ২০; দিশা ১৩/২, মারুফা ১৭/১) বাংলাদেশ- ১৭.৩ ওভারে ১০৪/৫ (স্বর্ণা ২২, রাবেয়া ১৮*; আদিতিবা ১৫/২) ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



