যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এখন বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসে অ্যান্ড কোম্পানি। গত সোমবার (১৫ নভেম্বর) ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেই সমীক্ষার ফল।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী,গত দুই দশকে বিশ্বের সম্পদ বেড়ে তিন গুণ হয়েছে। আর বৈশ্বিক সম্পদ বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে চীন।
গবেষণায় উল্লেখ করা হয়, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে বেড়ে তা ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ।গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ২০০০ সালে চীনের সম্পদ ছিল সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে এ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার।
গত দুই দশকে যুক্তরাষ্ট্রের নিট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে।
সূত্র: ব্লুমবার্গ
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










