ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৯:৫৬:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

যুক্তরাষ্ট্রে করোনায় আরও এক লাখ ৫৮ হাজার আক্রান্ত, মৃত্যু ১০৫৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে করোনা সংক্রমণ। ডেল্টা ভেরিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় দেশটির হাসপাতালগুলোতেও রোগীর ভিড় বাড়ছে। গত একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৫৮ হাজারের বেশি মানুষের। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫ জনের।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ২০ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬৩ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৮৮ হাজার ৮৫৯ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫ হাজার ২০৬ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৮২ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৪ লাখের বেশি। এদের মধ্যে এক লাখ ৮ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

-জেডসি