ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৭:৫৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ৬ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ১৬ মে ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনার ছোবলের শুরু থেকেই বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যু দুই পরিসংখ্যানেই সবার ওপরে পশ্চিমা এই দেশটি। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় তিন কোটি ৩৭ লাখ মানুষ। এর মধ্যে মৃত্যু সংখ্যা ছয় লাখ ছুঁই ছুই।

ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সবশেষ তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৯১৬ জন। এর মধ্যে মারা গেছে পাঁচ লাখ ৯৯ হাজার ৮৬৩ জন। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৬২০ জন। দেশটিতে বর্তমানে করোনা বা কোভিড-১৯ রোগী রয়েছে ৫৯ লাখ ৯৭ হাজার ৪৩৩ জন। সূত্র : ওয়ার্ল্ডোমিটার

-জেডসি