যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৪ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে। শনাক্ত দুই কোটি ৬৬ লাখের বেশি।
শুরু থেকে করোনা নিয়ে পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো জানায়, বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা যান ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন।
এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০। এর মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশি।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ৮৮৯ জন, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক লাখ ৪০ হাজারের বেশি।
দেশটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে, ৪৩ হাজারের বেশি। এরপর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার ছাড়িয়েছে।
শুরু থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। করোনা পরিস্থিতিতে ব্যর্থতার জন্য দায়ী করা হয়ে থাকে সদ্য বিদায় নেওয়া ডোনাল্ড ট্রাম্প।
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নিয়েই তার বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন, এক মাসের মধ্যে মৃতের সংখ্যা পাঁচ লাখ পার করবে। হোয়াইট হাউসে প্রথম কার্য দিবসে করোনা মোকাবিলায় কৌশল প্রকাশ করেন তিনি। ক্ষমতা গ্রহণের প্রথম একশ দিনে একশ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন বাইডেন।
ফাইজার, মডার্না ও অক্সফোর্ডের তিনটি টিকাই অনুমোদন দেয় দেশটি। ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্কিন নাগরিকেরা টিকা নিতে শুরু করেন। প্রথম ১০ দিনেই ১০ লাখ মানুষ টিকা নেয়। এখন পর্যন্ত ২৫ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










