ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১:১৩:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার দেশটিতে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ অতিক্রম করেছে। কোভিডে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ১২ হাজার ৫২৬। আর বিশ্বে মোট মৃত্যু ২৪ লাখ ৮৪ হাজার ৭৫০।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ২৭৬ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪৯৮ জনের।

-জেডসি